ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্ত হলেন জামায়াত কর্মী বিবি সাওদা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১০৩১ বার পড়া হয়েছে

জামিনে মুক্ত হলেন জামায়াত কর্মী বিবি সাওদা

আদালত প্রতিবেদকঃ

বর্তমানের তেল সংকট নিয়ে যোগাযোগমাধ্যম ফেসবুকে জাফর খান নাহিদ নামের আইডির একটি লেখা শেয়ার করায় গত ৫ এপ্রিল রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী ৫৪ ধারায় আটক হওয়া
বিবি সাওদাকে জামিন মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি ভোলা জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে পান।

বিবি সাওদার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ৫৪ ধারায় তাকে আদালতে হাজির করা হয়। বিষয়টি জামিনযোগ্য হওয়ায় এবং রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে জামিন বাতিল করার মতো কোনো কারণ উপস্থাপন করতে পারেনি বিধায় যুক্তিতর্ক শেষে সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু তার নিঃশর্ত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, বর্তমানের তেল সংকট নিয়ে যোগাযোগমাধ্যম ফেসবুকে জাফর খান নাহিদ নামের অন্য আইডির একটি লেখা শেয়ার করায় গত ৫ এপ্রিল রোববার গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের যমযম টাওয়ারে নিজ বাসা থেকে বিবি সাওদাকে আইনশৃঙ্খলা বাহিনী ৫৪ ধারায় গ্রেপ্তার করে।

সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তানের সামনে থেকে তাকে নিয়ে আসা অমানবিক আচরণ বলেও উল্লেখ করে জামায়াত।

এ ঘটনায় ভোলা জেলা জামায়াতে ইসলামীর নেতারা সংবাদ সম্মেলন করে কোনো ধরনের দালিলিক প্রমাণ উপস্থাপন ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

অন্যথায় এ ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জামিনে মুক্ত হলেন জামায়াত কর্মী বিবি সাওদা

আপডেট সময় : ০৩:৪৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬