স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৮:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা
আস্থা ডেস্কঃ
স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জুবায়ের আহামেদ (২২) নামে এক যুবক। পুলিশ ধারনা করছে দাম্পত্য কলহের জেরে বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্টন এলাকায় ঘটনাটি ঘটেতে পারে।
নিহত জুবায়ের আহমেদ রাজধানীর গুলশানের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার দরিয়াপুর। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে একই উপজেলার হযরতপুর গ্রামের বশির মিয়ার মেয়ে তিশা আক্তারের (২০) সঙ্গে বিয়ে হয় এই যুবকের।
জানা গেছে, নিহত জুবায়ের ২০২২ সালের মে মাস থেকে জমজম স্পিনিং মিলস লিমিটেডে বাবুর্চি হিসেবে কাজ করতেন। পল্টনের একটি ভবনের ছাদে রান্না করতেন। এছাড়া তিনি রনক গ্রুপের এমডির জন্যও রান্না করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, পুরানা পল্টনে নুরুল টাওয়ারের সপ্তম তলার ছাদের ওপর জুবায়ের রান্না করছিলেন। এ সময়ে তার স্ত্রী তিসা আক্তার ভিডিও কলে কথা বলছিল, কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে জুবায়ের তাকে কলে রেখেই ফ্যানের সঙ্গে গলায় লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন।
পরে স্ত্রী তিসা বিষয়টি জুবায়েরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা সেই রুমে গিয়ে বিষয়টি দেখতে পান।
হেল্পলাইনে এই আত্মহত্যার খবর পেয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান নিরব তার টিম নিয়ে পুরানা পল্টন নুরুল টাওয়ারের সপ্তম তলার ছাদের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন।
তিনি সাংবাদিকদের বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সেই রাতেই মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ














