ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপি রুমীকে আটক করেছে লালমনিরহাট ডিবি পুলিশ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১০২০ বার পড়া হয়েছে

সাবেক এমপি রুমীকে আটক করেছে লালমনিরহাট ডিবি পুলিশ

রংপুর প্রতিনিধিঃ

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি এ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে আটক করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ। বুধবার রাতে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামিলীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি সফুরা বেগম রুমী। তাঁর নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের একটি টীম। পরে একটি বাসা থেকে তাকে আটক করে। ঢাকা থেকে রাতেই তাকে নিয়ে আসে লালমনিরহাটে।

তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও জেলা মহিলা আওয়ামিলীগের সভানেত্রী দায়িত্বেও ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমীকে আদালতে তোলা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সাবেক এমপি রুমীকে আটক করেছে লালমনিরহাট ডিবি পুলিশ

আপডেট সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬