বগুড়ায় জ্বিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ: কবিরাজ আটক
- আপডেট সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
বগুড়ায় জ্বিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণ: কবিরাজ আটক
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় জিন তাড়ানোর চিকিৎসার নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ রেজাউল করিম (৪৫)। কবিরাজকে মঙ্গলবার রাতে শহরের নামাজগড় এলাকা থেকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, কিছুদিন ধরে মাথাব্যথায় ভুগছিল তাঁর মেয়ে। পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ৩ মে সকালে মেয়েকে
শহরের নামাজগড় এলাকায় ভান্ডারী মসজিদসংলগ্ন আশসিফা দাওয়াখানায় নিয়ে যান।
সেখানে বলা হয়, তাঁর মেয়ের ওপর ‘জিনের আছর’ রয়েছে। এরপর ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে হাকিম রেজাউল কিশোরীকে অন্য একটি কক্ষে নিয়ে যান। পরদিন বিকেলে ১৬ হাজার ৫শ টাকা নিয়ে আবার তাঁদের আসতে বলেন হাকিম রেজাউল করিম। পরিবারের সদস্যরা টাকা নিয়ে সেখানে গেলে কিশোরীকে আবারও অন্য কক্ষে নিয়ে যান কবিরাজ।
পরে কিশোরী তার পরিবারকে জানান, অন্য কক্ষে নিয়ে চিকিৎসা দেওয়ার নামে কবিরাজ তাকে ধর্ষণ করেছেন। মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















