এবার পল্লবীর ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধার: স্বামী-সন্তান কানাডায়
- আপডেট সময় : ১১:৩৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১০২৯ বার পড়া হয়েছে
এবার পল্লবীর ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধার: স্বামী-সন্তান কানাডায়
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর পল্লবীর একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হানিফ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
তিনি জানান, বুধবার খবর পেয়ে পল্লবী থানার সেকশন-৬ এলাকার ১০ নম্বর রোডের সি ব্লকের ১৪ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এরপর থেকে তিনি পল্লবীতে বাবার পৈত্রিক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। তার স্বামী মমিনুল হক এবং দুই সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই ভবনের চারতলায় সেলিনা আফরোজের এক বোন বসবাস করেন। গত ২৬ মে রাত আনুমানিক ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্য কিংবা স্বজনদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।
দৈনিক আস্থা/এমএইচ
















