শিরোনাম:
খাগড়াছড়িতে দুই কার্যক্রম নিষিদ্ধি যুবলীগ নেতা আটক
Astha DESK
- আপডেট সময় : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (১৪ জুন/২৬) দিবাগত রাত আড়াইটার ২ টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুন খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ মিছিল করে। এরপর ১১ জুন খাগড়াছি সদর থানায় মামলা দায়ার করা হয়। পরে তদন্তে প্রাপ্ত সূত্রে অভিযানে খাগড়াছড়ি সদর থানা পুলিশ রামগড় থানা পুলিশের সহায়তায় রামগড় উপজেলার ফেনীরকুল এলাকায় অভিযান পরিচালনা করে মিছিলে অংশগ্রহনকারী ২ জনকে আটক।
আটককৃতরা হলো, মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম (৪০) ও রামগড় উপজেলার ৮ নং পৌর ওয়ার্ড যুবলীগ সদস্য মোঃ এমরান হোসেন মাস্টার (৩২)।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক আস্থা/এসকে



















