ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে এক ঘন্টায়

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১০০৭ বার পড়া হয়েছে

ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে এক ঘন্টায়

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

ঢাকা-চট্টগ্রাম রুটে এবার উচ্চগতির বুলেট ট্রেন চালুর জোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই মেগা প্রকল্পে বিনিয়োগের পাশাপাশি নিজেদের উন্নত হাই-স্পিড রেল প্রযুক্তি বাংলাদেশে আনতে বড় আগ্রহ দেখিয়েছে চীন।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি এক অনুষ্ঠানে এই সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ, চীন ও মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিএম) নিয়ে ত্রিপক্ষীয় কাজ দ্রুত এগিয়ে চলছে।

এই মহাপরিকল্পনার অংশ হিসেবেই ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ তৈরি হতে পারে।

বর্তমানে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগে দীর্ঘ সময় লাগলেও, চীনের এই উচ্চগতির প্রযুক্তি চালু হলে মাত্র ১ থেকে দেড় ঘণ্টায় এই দুই বাণিজ্যিক নগরীর দূরত্ব ঘুচে যাবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশাবাদ ব্যক্ত করে বলেন, চীনের আধুনিক রেল প্রযুক্তি বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে!

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে এক ঘন্টায়

আপডেট সময় : ০৫:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬