ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১০১৭ বার পড়া হয়েছে

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

স্টাফ রিপোর্টারঃ

শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, আইসিটির মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে আঃ লতিফ সিদ্দিকীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এর আগে বুধবার সকালে ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দেন সাবেক এই মন্ত্রী। পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি হিসেবে রয়েছেন। এ মামলায় পুলিশ তাকে আটক না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬