নীলফামারীতে ৫ দিনেও ফিরেনি কিশোর
- আপডেট সময় : ০২:৪৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১০০৮ বার পড়া হয়েছে
নীলফামারীতে ৫ দিনেও ফিরেনি কিশোর
স্টাফ রিপোর্টার
নীলফামারী সদরে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে এক কিশোর নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কিশোরের নাম মোঃ আলী আকবার (১৪)। তিনি নীলফামারী সদর উপজেলার মাধার মোড় এলাকার বাসিন্দা মোঃ খলিলুর রহমানের ছেলে।
সদর থানায় সাধারণ ডাইরী সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ আলী আকবার নিজ বাড়ি থেকে একটি বাইসাইকেল নিয়ে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ আলী আকবারের উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, চুল খাটো। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল আকাশি রঙের হাফ শার্ট, নীল (ব্লু) রঙের জিন্স প্যান্ট এবং পায়ে ছিল সাদা রঙের চায়না বার্মিজ স্যান্ডেল।
নিখোঁজ কিশোরের বাবা খলিলুর রহমান বলেন, কোনো সহৃদয় ব্যক্তি যদি আলী আকবারের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা নীলফামারী মাধার মোড়, জানকীনাথ স্কুলসংলগ্ন লিজা সিল ঘরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
দৈনিক আস্থা/এমএইচ



















