রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছে সিইসি
- আপডেট সময় : ০১:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১০৪৫ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছে সিইসি
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আগামী ২০শে অগাস্ট দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই বৈঠক হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০শে অগাস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় ভোট গ্রহণ সমাপ্তির পরপরই অধিবেশন কক্ষের ভেতরে রাখা ব্যালট বক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে।
আগামী ২৭শে আগস্ট বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এই অধিবেশ আহ্বান করেছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫(৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সংসদের স্পীকারের সাথে আলোচনাক্রমে সিইসি সংসদের এ বৈঠক ডেকেছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ

















