ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ আহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ১১:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ আহত-৩

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।

আজ রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পথচারী আশা আক্তার (২০), চা-দোকানি আলমগীর (৩৩) এবং পথচারী সিয়াম (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, গুলিবিদ্ধ ৩ জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গুলিবিদ্ধ সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ আহত-৩

আপডেট সময় : ১১:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬