ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ও তার পিতা মাতাকে অশ্লীল গালি দেওয়া নেতা আদালতে

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও তার পিতা মাতাকে অশ্লীল গালি দেওয়া নেতা আদালতে

আস্থা ডেস্কঃ

সিফাত আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আস্থা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পিতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে অশ্লীল গালাগালি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় আটক এনসিপির কর্মী ও জুলাই মঞ্চের সদস্য সিফাত আব্দুল্লাহকে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’ এ মামলার বাদী ওসি নিজেই।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে আটক করে পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে গাছা থানায় নেওয়া হয়।

ওসি গোলাম রাব্বানী বলেন, ‘সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই তাকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আস্থা/এমএইচ

ট্যাগস :

প্রধানমন্ত্রী ও তার পিতা মাতাকে অশ্লীল গালি দেওয়া নেতা আদালতে

আপডেট সময় : ০৬:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬