ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে দুর্গন্ধের সূত্র ধরে বন্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার উথলী বাজারপাড়ায় রেলস্টেশনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উথলী বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।

স্থানীয়দের ভাষ্য মতে, মাদকাসক্ত রবিউল মানসিকভাবে অসুস্থ হয়ে গত কয়েক মাস যাবত তিনি একাকী ওই ঘরে বসবাস করতেন। কয়েকদিন যাবত তীব্র দূর্গন্ধের সুত্র ধরেই মরদেহের সন্ধান মেলে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে ও পোকায় ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬