ফুলবাড়িয়ায় গৃহশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় গৃহশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় কবির হোসেন নামে এক গৃহশিক্ষক গলায় ফাঁস দেওয়া একজনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ( ১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে ভাড়া বাসা থেকে এ মরাদেহ লাশ উদ্ধার করা হয়।
কবির হোসেনের বাড়ি উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলীগ্রাম পূর্বপাড়া বড়ইআটা গ্রামে। সে আবুল কালামের পুত্র। সে ভাড়াটিয়া বাসার গৃহ শিক্ষক ছিলেন।
ভাড়াটিয়া সূত্রে জানা যায়, পৌর সভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ইউছুফের মেয়ের বাসা ভাড়া নেন প্রবাসী উজ্জল। এই ভাড়া বাসায় উজ্জলের স্ত্রী শিরিন আক্তার তার ৭ম শ্রেণীর ছেলেকে নিয়ে বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি উপজেলার বালিয়ান ইউনিয়নের দশমাইল গ্রামে। তার ছেলেকে প্রাইভেট পড়াতেন (গৃহ শিক্ষক) কবির হোসেন।
প্রবাসীর ছেলে স্থানীয় একটি প্রাইভেট স্কুলের ছাত্র। তাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন কবির হোসেন।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উজ্জলের স্ত্রী শিরিন আক্তার বড় বোনের বাসা ময়মনসিংহ শহরে বেড়াতে গেলে গৃহ শিক্ষককে বাসায় থাকার জন্য চাবি দিয়ে যান।
শুক্রবার ভোররাতে বাসার ফ্যানের সাথে ঝুলে আত্যহত্যা করেন বল ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর থেকে কানাকানি শুরু হয় ঐ বাসায় কেউ একজন ঝুলে আছে। খবর পেয়ে ভাড়াটিয়া শিরিন আক্তার ময়মনসিংহ থেকে এসে দেখেন বাসার ভেতর থেকে আটকানো। ছেলের বাড়িতে খবর গেলে পরিবারের লোকজন আসেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ফুলবাড়ীয়া থানার এসআই প্রদীপ সাহা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আস্থা/এমএইচ



















