ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৩ টি হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ৩ টি হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরে পঁচা-বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানের ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে, নুরজাহান হোটেলকে ৫ লাখ টাকা, রাজমহল হোটেল মালিককে ৪ লাখ টাকা ও মোহাম্মদীয়া হোটেলকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিশুদ্ধ আদালত পরিচালনা করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ ওমর ফারুক প্রতিষ্ঠান মালিকদের অর্থদণ্ড প্রদান করেন।

এসব অভিযোগে নুরজাহান হোটেল মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা, রাজহমহলের বিষ্ণু বণিককে ৪ লাখ টাকা ও মোহাম্মদীয়ার নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, আমরা যৌথভাবে খাবার হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেছি। পঁচা-বাসি খাবার বিক্রি, অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠান মালিককে ১০ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

লক্ষ্মীপুরে ৩ টি হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬