মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ আটক-২
- আপডেট সময় : ১১:৩৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ আটক-২
স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে সদর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ইদ্রিস ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ইদ্রিস মেম্বার (৪৫) মুরাদনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য ও দিলালপুর গ্রামের শামসুল হকের ছেলে। আর নাগেরকান্দি গ্রামের মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪৫)।
পুলিশ জানায়, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মোঃ ইদ্রিস মেম্বার ও মোঃ দেলোয়ার হোসেনকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটক দুজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তবে আটককৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কোন পদপদবীতে আছে তা নিশ্চিত নই।
আস্থা/এমএইচ



















