ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেক জালিয়াতির দুই মামলায় মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আটক

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

চেক জালিয়াতির দুই মামলায় মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আটক

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় আদালতের আটকের পরোয়ানাভুক্ত মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা বাজারের মারমা হোটেল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি সিআর মামলায় প্রদ্বীপ কুমার দাশের বিরুদ্ধে আদালত থেকে আটকের পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম মুন্না বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি সিআর মামলায় আটকের পরোয়ানা ছিল। আটকের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

চেক জালিয়াতির দুই মামলায় মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আটক

আপডেট সময় : ১০:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬