শিরোনাম:
এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১০১১ বার পড়া হয়েছে
এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
আস্থা ডেস্কঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহীন কাদির (৪৮) শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। তিনি এনসিপির ধর্মপাশা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোঃ ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আস্থা/এমএইচ



















