ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত-চীনের সহযোগিতা প্রয়োজন: জামায়াত আমির

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত-চীনের সহযোগিতা প্রয়োজন: জামায়াত আমির

আহসান হাবিবঃ

রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই হবে এ সংকটের চূড়ান্ত সমাধান। বর্তমান পরিস্থিতিতে একা বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব নয়। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত ও চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তারা দীর্ঘদিন অশিক্ষা ও অবহেলার মধ্যে বেড়ে উঠছে। রোহিঙ্গারা বাংলাদেশ ছাড়াও পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়।

মতবিনিময়কালে মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল উপস্থিত ছিলেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ভারত-চীনের সহযোগিতা প্রয়োজন: জামায়াত আমির

আপডেট সময় : ০১:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬