ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

জমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

আস্থা ডেস্কঃ

কুড়িগ্রামের চিলমারীতে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে এবং একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ারহাটের স্থানীয় বাসিন্দা সেলিম মেম্বার ও তোতা মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। সম্প্রতি ওই মামলার রায় সেলিম মেম্বারের পক্ষে আসে। রায়ের পর আজ সকালে সেলিম মেম্বারের লোকজন জমি দখল করতে গেলে তোতা মিয়ার গ্রুপ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হুরমুজ আলীর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, এর ঘটনা আইনী প্রক্রিয়া নেওয়া হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬