ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১০৩৯ বার পড়া হয়েছে

নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

আস্থা ডেস্কঃ

কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ারুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (৪ অক্টোবর) এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর কারা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিল সরকার।

এদিকে মোতাহের হোসেন চলে যাওয়ার পর কারা মহাপরিদর্শকের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে বাহিনীতে ফেরতের আদেশও রয়েছে একই প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপন অনুযায়ী মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল সাইদুল ইসলাম।

গত অগাস্ট মাসের প্রথম দিকে সরকার কারা মহাপরিদর্শক পদ থেকে মোতাহের হোসেনকে সরিয়ে নেয়।

আস্থা/এমএইচ

ট্যাগস :

নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

আপডেট সময় : ০১:৫১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬