ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদকে দিয়ে দুই সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার যথাযথ তদন্ত করে কেন্দ্রীয় সংসদে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দেন। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে রাবি ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০২:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬