খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
- আপডেট সময় : ১১:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১০৩২ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়িতে ৪ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সদর দপ্তরের বাস্কেটবল মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি গুইমারা সেক্টরের আওতাধীন ৪৩ বিজিবি, ৪০ বিজিবি ও ২৩ বিজিবির অভিযানে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকা থেকে জব্দ করা ভারতীয় মদ, ইয়াবা, বিদেশি সিগারেট ও উচ্চমাত্রার তামাকজাতীয় পণ্য এ ধ্বংস কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল।
চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
আস্থা/এমএইচ



















