ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ: আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ: আটক-২

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটক আল আমিন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার মৃত আতর আলীর ছেলে ও হুসেন একই এলাকার মোস্তফা কামালের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে কারখানার ছুটি হওয়ার পর রাত আনুমানিক ১০টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশাযোগে নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। নয়নপুরের ৯ নম্বর এলাকায় পৌঁছে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় রাস্তা থেকে আসামিরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়।

পরে তাকে ১ নম্বর আসামি আল আমিনের বসতঘরের ভেতরে নিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ৫ অক্টোবর ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে থানায় এজাহার দায়ার করেন ভূক্তভোগী নারী।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ৩ জনকে আসামী করে মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে বাকী ১ জন পলাতক আছে, পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ: আটক-২

আপডেট সময় : ১২:২৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬