ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ১০২৪ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার

আস্থা ডেস্কঃ

বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিমানবাহিনীর সাবেক এ কর্মকর্তার নাম কে এম তাহসিন সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী ফাঁড়ির নৌপুলিশ তুরাগ নদের রাজা বাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করে।

২০২৪ সালের ৫ অগাস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। তবে এ তথ্য নিরপেক্ষ কোন সূত্র নিশ্চিত করতে পারেনি।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬