ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পুড়লো পর্যটকবাহী দুইটি পিকআপ

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে পুড়লো পর্যটকবাহী দুইটি পিকআপ

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুইটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের সামনে নিয়মিত ৪টি পিকআপ পার্কিং করে রাখা হতো। বুধবার রাতে গাড়িগুলো যথারীতি সেখানে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা গাড়ি দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গাড়িচালক রিটেন ত্রিপুরা বলেন, রাতে বাড়ির পাশেই গাড়িগুলো পার্কিং করে রেখেছিলেন। সেখানে নিয়মিত ৪টি পিকআপ রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে দুইটি গাড়ির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুইটি গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, ‘রাতে নাশকতার উদ্দেশ্যে পার্কিং করে রাখা দুইটি পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

আস্থা/এমএইচ

ট্যাগস :

খাগড়াছড়িতে পুড়লো পর্যটকবাহী দুইটি পিকআপ

আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬