ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নারী ছিনতাইকারী চক্রের সাত জন আটক

News Editor
  • আপডেট সময় : ১২:১৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১০৯ বার পড়া হয়েছে

রাস্তা দিয়ে কোনো নারী একা গেলেই জটলা বেঁধে সর্বস্ব কেড়ে নেন এ সাত নারী। দীর্ঘদিন ধরে তারা এভাবে ছিনতাই করে আসছিলেন। অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন তারা।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে ওই সাত নারীকে আটক করা হয়। আটকরা হলেন- রহিদা বেগম, রুমা আক্তার, পাপিয়া, সাথী আক্তার শান্তা, রিমা আক্তার, বিলকিস বেগম ও ববিতা বেগম।

এমসি কলেজে গণধর্ষণ: সেদিনের নির্মমতার বর্ণনা দিলেন নববধূর স্বামী

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, স্থানীয় একটি হাসপাতাল থেকে আড়াই মাসের কন্যাসন্তানকে টিকা দিয়ে ফিরছিলেন খাদিজা আক্তার। আন্দরকিল্লা সড়ক পার হওয়ার সময় তাকে ঘিরে ধরে হাতে থাকা একটি ছোট ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সাত নারী। এরপর খাদিজার চিৎকারে টহল পুলিশের একটি দল ব্যাগসহ সাত ছিনতাইকারীকে আটক করে। ব্যাগটিতে টাকা ও স্বর্ণালংকার ছিল।

ওসি আরো বলেন, আটকরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। নগরীর বিভিন্ন সড়কে নারীদের টার্গেট করে জটলা বেঁধে সঙ্গে থাকা সর্বস্ব ছিনিয়ে নেয়।

নারী ছিনতাইকারী চক্রের সাত জন আটক

আপডেট সময় : ১২:১৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০