ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

শেখ হাসিনা মানেই উন্নয়ন আর উন্নয়ন মানেই আওয়ামী লীগ সরকার

News Editor
  • আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১৭৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ শেখ হাসিনা মানেই উন্নয়ন আর উন্নয়ন মানেই আওয়ামী সরকার বলে মন্তব্যে করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়পাড়া বেবিষ্টেশন এলাকায় রূপসী-কাঞ্চন জিসি ভায়া মুড়াপাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্যে করেন।

এসময় মন্ত্রী বলেন, ইতিমধ্যে ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপর নির্মিত ভুলতা ফ্লাইওভার, মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় অবস্থিত শীতলক্ষ্যা নদীর উপর গাজী সেতু, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজসহ ব্যপক উন্নয়ন হয়েছে। আজকে ফ্লাইভার নির্মাণের কারনে ভুলতায় মহাসড়কে যানজট নেই। শীতলক্ষ্যা নদীতে গাজী সেতু নির্মাণ হওয়াতে এখন আর ভোগান্তি নেই। রূপগঞ্জের আনাচে কানাচে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী সরকার কাজ করে যাচ্ছে। আরো যেখানে যেখানে উন্নয়ন প্রয়োজন পর্যায়ক্রমে সব সম্পন্ন করা হবে।

আরও পড়ুনঃ নারায়ণগঞ্জ থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফৈরদৌসি আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ বরকত উল্লাহ, সমবায় সমিতির চেয়ারম্যান ভিপি মনির, নারায়নগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম, উপজেলা প্রকৌশলী এনায়েত কবির, ঠিকাদার হাবিবুর রহমান হাবিব, নুর মোহাম্মদ প্রমূখ।

ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইএল-টিবিএল জেভির প্রজেক্ট ইনচার্জ মাসুদ মিয়া জানান, প্রকল্পটির উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সিআরডিপি ২ প্রকল্পের অধীনে ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যায় ধরা হয়েছে। প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্য কাঞ্চন-রূপসি জিসি ভায়া মুড়াপাড়া সড়ক নির্মাণ কাজটি ১৮ মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। আশা করি এর আগেই কাজ সমাপ্ত হবে। সড়ক নির্মাণ কাজ সমাপ্ত হলে প্রায় ৪০ গ্রামের মানুষ ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে।

এছাড়া মঙ্গলখালী-মাছুমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় রাস্তা সংস্কার কাজের উদ্বোধনও করেন মন্ত্রী।

শেখ হাসিনা মানেই উন্নয়ন আর উন্নয়ন মানেই আওয়ামী লীগ সরকার

আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০