ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ধর্ষণের দায় সরকার এড়াতে পারে না: ওবায়দুল কাদের

News Editor
  • আপডেট সময় : ০২:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

ধর্ষণের ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বলেই প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ধর্ষণের এ ইস্যু নিয়ে রাজনীতি না করে সবাইকে নারীর প্রতি সহিংসতা রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

হাইব্রিড-অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে তৃণমূল গঠনের নির্দেশ শেখ হাসিনার

ধর্ষণের প্রতিটি ঘটনাতেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ধর্ষণের ঘটনায় সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে। তবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। এ ধরনের ইস্যু নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, সরকার ক্ষমতায়, কি করে দায় এড়াবে? প্রত্যেকটি ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। দলীয় পরিচয়ের কেউ থাকলেও তাকে আইনের আওতায় আনতে হবে। এটা শুধু মুখে না, বাস্তবেও কার্যকর করা হচ্ছে।

এদিকে ধর্ষকদের বিচারের ইস্যু নিয়ে আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুই দিনেই কি বিচার হবে?

এ সময় ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতের ঘটনার শাস্তির কথা মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, সব অপরাধীরই শাস্তি হবে।

ধর্ষণের দায় সরকার এড়াতে পারে না: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০২:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০