ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মাদ্রাসাছাত্রকে ১৫ দিন ধরে বলাৎকার করতেন শিক্ষক!

News Editor
  • আপডেট সময় : ০২:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১১৩৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে গত ১৫ দিন ধরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে তারই শিক্ষক শহিদুল্লাহর (৪৫) বিরুদ্ধে।

গত রোববার (৪ অক্টোবর) অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার শিক্ষক শহিদুল্লাহ। আগেও এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

ভুক্তভোগীর পরিবার জানায়, রোববার ভুক্তভোগী পালিয়ে বাড়িতে চলে আসে। পরে তার কাছ থেকে ঘটনা জানতে পারেন তারা।

আরও পড়ুন

নির্যাতিতা গৃহবধূকে নিরাপত্তা দিতে নোয়াখালীর এসপিকে নির্দেশ

ওই ছাত্র জানায়, গত ১৫ দিন ধরে ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসার শিক্ষক শহিদুল্লাহ তাকে বলাৎকার করে আসছে। ব্যথা কমাতে তাকে ওষুধও সেবন করান। তাকে বিভিন্নরকম ভয়-ভীতিও দেখাতেন শহিদুল্লাহ।

এলাকাবাসীর অভিযোগ, ওই শিক্ষক মাদ্রাসার আগেও এক ছাত্রকে বলাৎকার করে। পরে বিষয়টি মাদ্রাসা প্রধানের সহায়তায় ধামাচাপা দেয়া হয়।

এ ঘটনার ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদ্রাসাছাত্রকে ১৫ দিন ধরে বলাৎকার করতেন শিক্ষক!

আপডেট সময় : ০২:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০