ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ইন্সটাগ্রামে আবারও ভাইরাল শাহরুখ কন্যা সুহানা খান

News Editor
  • আপডেট সময় : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / ১১৯৯ বার পড়া হয়েছে

আবারও নতুন ছবি শেয়ার করলেন শাহরুখ কন্যা সুহানা খান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করতেই তা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। যেখানে কালো রঙের টপের সঙ্গের আকাশি রঙের শর্টস পরতে দেখা যায় শাহরুখ-কন্যাকে। সুহানার ওই ছবি প্রকাশ্যে আসতেই তার ভাক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) শাহরুখ কন্যা সুহানা খান তার নিজের ইন্সটাগ্রাম একাউন্টে ওই ছবি পোষ্ট করেন।সম্প্রতি গায়ের রঙ নিয়ে মন্তব্য করেন সুহানা খান। যেখানে তিনি অভিযোগ করেন, গায়ের রঙের জন্য অনেক ছোট বয়সেই তাকে ‘কালা, কালি’ বলে সম্মোধন করা হত। ছোট থেকেই ওইসব সম্মোধন শুনতে শুনতে তিনি অভ্যস্ত হয়ে পড়েন বলে জানান সুহানা।

তবে এবার সময় এসেছে, গায়ের রং নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক বলে জোর গলায় দাবি করেন সুহানা। শাহরুখ-কন্যার পর বর্ণ বিদ্বেষ নিয়ে মন্তব্য করেন মডেল অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তিনি বলেন, তাঁর গায়ের রং শ্যাম বর্ণ এবং তাতে তিনি খুশি বলেও জানান চিত্রাঙ্গদা।

আরও পড়ুনঃ এবার ব্যাটম্যানও পিছিয়ে গেল, এগিয়ে এলো ম্যাট্রিক্স সিরিজ

এদিকে শাহরুখ-কন্যার বর্ণ বিদ্বেষ নিয়ে মন্তব্যের পর তাকেই পালটা কটাক্ষ করা হয়। শাহরুখ যখন ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করেন, তখন কেন সুহানার কিছু মনে থাকে না! ‘ফর্সা মানেই সুন্দর’, এমন ক্রিমের বিজ্ঞাপনের সঙ্গে শাহরুখ কেন চুক্তিবদ্ধ হয়েছেন বলেও প্রশ্ন তোলেন অনেকে।

শুধু তাই নয়, বর্ণ বিদ্বেষ যদি বন্ধ করতে হয়, তাহলে সুহানার নিজের ঘর থেকেই তা শুরু করা উচিত বলেও মত প্রকাশ করেন অনেকে। যদিও বিষয়টি নিয়ে পালটা মুখ খোলেননি শাহরুখ বা সুহানা, কেউই।

ইন্সটাগ্রামে আবারও ভাইরাল শাহরুখ কন্যা সুহানা খান

আপডেট সময় : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০