ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পরিচয় মিলেছে শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের Logo শেষ রক্ষা হলোও না সেই সমন্বয়কের Logo সেনবাগে মাদক সেবনে বাঁধা: ছাত্রকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা আটক Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট

ছেলেকে জুব্বা, টুপি পড়িয়ে শবে বরাতে অপু বিশ্বাস

Astha DESK
  • আপডেট সময় : ১১:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: মুসলমানদের জন্য শবে বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে। আজ মঙ্গলবার পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদতের মধ্যদিয়ে আজকের রাতটি অতিবাহিত করবেন।

আর তাই তো এমন তাৎপর্যপূর্ণ দিনটির কথা স্মরণ করে এর করণীয় তুলে ধরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আজ সন্ধ্যায় ছেলে আব্রাহাম খান জয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে জয়কে দেখা যায়, সাদা জুব্বা-পাজামা, টুপি ও সবুজ পাগড়ীতে।

এদিকে ছেলের ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘শবে বরাত। আজ ২২শে ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই শাবান, ১৪৪৪ হিজরি, মঙ্গলবার, বসন্তকাল। আজকের রাতকেই শবে বরাত বলা হয়, আজকের রাতে মহান রব্বুল আলামীন প্রথম আসমানে এসে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিবো। কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। এভাবে করে বিভিন্ন বিষয় উল্লেখ করে আল্লাহ তা’য়ালা ডাকতে থাকেন। সুবহানাল্লাহ।’

তিনি লেখেন, ‘এ রাতে করণীয়- রাত জেগে নফল নামাজ, তাসবীহ্ তাহলীল, কুরআন তিলাওয়াত, সালাতুত তাসবীহ্ এর নামাজ, দোয়া ইস্তেগফার, ও কবর জিয়ারত করা, পরদিন রোজা রাখা। আল্লাহ্ তা’য়ালা আমাদের সকলকে শবে বরাতে উসিলায় পূর্ণ ক্ষমা করেন এবং এর বরকত দান করেন। আমীন।’ এদিকে শাবান মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।

এমকে আস্থা/এসএ

ছেলেকে জুব্বা, টুপি পড়িয়ে শবে বরাতে অপু বিশ্বাস

আপডেট সময় : ১১:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩