ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

জামায়াত সরকার গঠন করলে বিষ খাবে ফজলুর রহমান

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

জামায়াত কিশোরগঞ্জ-৪ আসনে বিজয়ী হলে এবং দেশে জামায়াত সরকার গঠন করতে পারলে তিনি ‘বিষ খাবেন’ এমন কঠোর মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বক্তৃতায় তিনি আরও বলেন, এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে- ম্যাডাম আমাদের বাঁচান। তখন বাঁচাইছিল। আর এখন সাপ ফণা তুলছে। বিএনপিরে বলে চান্দাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার। এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক, এরা বেইমান, এরা অকৃতজ্ঞ। যারে দিয়া বাঁচে তারেই মারে।

নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান। ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- যে ভোটার, তার কাছেই তিনি ভোট চান। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস :

জামায়াত সরকার গঠন করলে বিষ খাবে ফজলুর রহমান

আপডেট সময় : ১১:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫