ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বাজিতপুরে সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ১০৮২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুরে ব্যাংক চেকের পাতা ফেরত চাওয়ায় সংবাদকর্মীকে ছুরিকাঘাতের হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মো. রাকিব মিয়া (২৫) এর  বিরুদ্ধে।

সোমবার (১৯ মে) সকাল ১০ টার দিকে ‍উপজেলার রাবারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সংবাদকর্মীর নাম ইফরানুল হক সেতু (৩৮)। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সময় এর বাজিতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ও উপজেলার রাবারকান্দি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। এ ঘটনায় আহত সেতু বাজিতপুর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব মিয়া তার প্রতিবেশী এবং সে মাদকসেবী। কিছুদিন পূর্বে রাকিবের মায়ের কাছে একটি ব্যাংক চেক জমা দিয়ে লক্ষাধিক টাকা ধার নেয় সেতু । পরে টাকা পরিশোধ শেষে তার মায়ের কাছে জমাকৃত ব্যাংক চেক ফেরত চাইলে চেক হারিয়ে গেছে বলে টালবাহানা শুরু করে রাকিবের মা-বাবা। সেতু ও তার মা-বাবার মধ্যে তর্কবিতর্ককের একপর্যায়ে নেশাগ্রস্থ অবস্থায় রাকিব সেতুকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে সেই আঘাত ফিরাতে গিয়ে বাম হাতের কব্জির উপরের অংশ ছিদ্র হয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

বাজিতপুরে সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

আপডেট সময় : ১১:৫০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫