ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পরিবেশ দিবসে শতাধিক গাছ রোপন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শতাধিক গাছের চারা রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের নরসুন্দা লেক পাড় এলাকায় আম, জলপাই ও নিম গাছের শতাধিক চারা রোপণ করা হয়। এসময় সংগঠনের সেচ্ছাসেবীরা আশপাশের মানুষজন ও পথচারীদের বৃক্ষ রোপণ করতে উদ্বুদ্ধ করেন। ভিবিডি কিশোরগঞ্জের সভাপতি সাইদ ইসলাম পাপ্পু বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানান কর্মসূচি পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় ভিবিডি কিশোরগঞ্জ শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। সুস্থ পরিবেশ সমাজকে উপহার দিতে আগামীতে প্লাস্টিক দূষণ কমিয়ে আনতে আরো জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বৃক্ষ রোপনের সময় ভিবিডি কিশোরগঞ্জের সাধারণ সম্পাদক ফাহমিদা ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম শাওন,প্রজেক্ট অফিসার শাওন সাহা, পাবলিক রিলেশন অফিসার সাইমা তাজরীন, মোজাহিদুল ইসলাম, আফিফ মমতাজ, সাইফুল্লাহ নাবিন,কানিজ তামান্না, সানি আহমেদ, তায়েবা মাহি, লাবন্য, তৃষা, রাকিবুল, ইমরান সহ আরো অনেক সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কিশোরগঞ্জে পরিবেশ দিবসে শতাধিক গাছ রোপন

আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩