ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

মন পিঞ্জিরা ১০ কোটি, রাকিব এর ‘কাঁদে মন’ প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / ১১৪৩ বার পড়া হয়েছে

মোঃ মানিক খান : প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী রাকিব মোসাব্বির এর ‘কাঁদে মন’ শিরোনামের নতুন গান। গানটির কথা, সুর, সঙ্গীত ও কন্ঠ দিয়েছেন রাকিব মোসাব্বির নিজেই।

সারা বিশ্বব্যাপী গানটির অডিও প্রযোজনা, প্রকাশনা ও মার্কেটিং করেছে রাকিব মোসাব্বিরের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘টোন ফেয়ার’! গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে রাকিবের নিজস্ব চ্যানেল ‘টিউন ফ্যাক্টরি’তে।

কাঁদে মন” গানটি ইউটিউব, ফেসবুক, টিকটক সহ শ্রোতারা শুনতে পারবেন আন্তর্জাতিক বিভিন্ন অডিও প্লাটফর্ম এ। আন্তর্জাতিক অডিও প্লাটফর্মগুলো হল- স্পটিফাই, আইটিউনস, আমাজন মিউজিক, সাভান ডটকম, গানা ডটকম ইত্যাদি৷ এছাড়া বাংলাদেশের অডিও প্লাটফর্ম স্বাধীন মিউজিক ও কলার টিউনেও গানটি সবাই ডাউনলোড করতে পারবেন।

এই প্রসঙ্গে, রাকিব মোসাব্বির জানান, তার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘টোন ফেয়ার’ এবং তার ইউটিউব চ্যানেল ‘টিউন ফ্যাক্টরি’ প্রায় ৮ বছর ধরে নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গান অনলাইন ও ডিজিটাল প্লাটফর্ম এ প্রকাশ করে আসছে। এই পর্যন্ত রাকিব মোসাব্বিরের অডিও প্রযোজনা সংস্থা টোন ফেয়ার ও টিউন ফ্যাক্টরি (ইউটিউব চ্যানেল) মিলে প্রায় ২০০ গান প্রকাশ করেছে আন্তর্জাতিক অডিও প্লাটফর্মগুলোতে।

রাকিব মোসাব্বির এই পর্যন্ত নিজের সুর ও সঙ্গীতে ৬০০’র উপরে মৌলিক গান করেছেন। এর মধ্যে জনপ্রিয় মৌলিক গান রয়েছে অর্ধশতাধিক। সম্প্রতি রাকিবের “মন পিঞ্জিরা” গানটি ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে । গানটি প্রযোজনা করেছে ‘সিডি চয়েস মিউজিক’ …

রাকিবের ‘কাঁদে মন’ গানটি শুনতে এখানে ক্লিক করুন ⬇️

মন পিঞ্জিরা ১০ কোটি, রাকিব এর ‘কাঁদে মন’ প্রকাশিত

আপডেট সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪