ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে : প্রধান নির্বাচন কমিশনার

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে। এছাড়া আগামী নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশ নিতে পারবে কি না, তা সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে।।

শনিবার সকালে সিলেট সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।
সিইসি নাসির উদ্দীন বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম’র মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য ইসি কাজ করছে। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।

এছাড়া এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন উল্লেখ করে সিইসি বলেন, পর্যায়ক্রমে সব প্রবাসীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তাছাড়া ভোটার আইডি কার্ড সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও হুঁশিয়ারি দেন সিইসি।

স্থানীয় সরকার নির্বাচন পরিকল্পনা কঠিন উল্ল্রেখ করে সিইসি নাসির উদ্দীন আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের অনেক ধাপ রয়েছে। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।

এমকে/আস্থা/মমিতা

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি না সময় বলে দেবে : প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ১১:১৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫