ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন ডেটিংয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় ছাত্রদল নেতাসহ আটক-৭

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১০১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেটিংয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় ছাত্রদল নেতাসহ আটক-৭

আস্থা ডেস্কঃ

ময়মনসিংহ নগরে ৬ নম্বর ওয়ার্ডে এলাকা থেকে অনলাইন ডেটিংয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতাসহ ৭ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

আজ সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনবাড়ি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীয়া উপজেলার বাদেহাটি গ্রামের বাসিন্দা নিলু মন্ডলের ছেলে রবিউল ইসলাম ওরফে নাঈম মণ্ডল (২৪), বালুকজান গ্রামের বাসিন্দা মোঃ রফিজ উদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার উত্তর লক্ষীন্দর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মনির হোসেন (২৩), মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ জিল্লুর রহমান জনি (২৭), ফুলপুর উপজেলার ওর গ্রামের বাসিন্দা মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে মোঃ রাকিব (২০), বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের বাসিন্দা মোহাম্মদ লুৎফুর রহমানের ছেলে মাসুদ আল মারুফ (২৫) ও মজনু (২৬)।

মনির হোসেন ময়মনসিংহ নগরের নাসিরাবাদ কলেজে, মাসুদ আল মারুফ ঢাকা মডেল ডিগ্রি কলেজে, তানভীর আহমেদ মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে এবং নাঈম মণ্ডল নগরের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী।

এদিকে এ ঘটনায় ডিবির এসআই যুবরাজ দাস বাদী হয়ে আজ বিকেলে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। পরে সন্ধ্যায় ৫ দিনের রিমান্ড চেয়ে ওই ৭ জনকে আদালতে সোপর্দ করা হয়। তবে আজ রিমান্ড শুনানি হয়নি।

ডিবি পুলিশ হেফাজতে থাকা চক্রের সদস্যদ ছাত্রদল নেতা রবিউল ইসলাম ওরফে নাঈম মণ্ডল দাবি করেন, তিন-চার মাসে তিনি প্রায় তিন লাখ টাকা আয় করেছেন। অ্যাপে যুক্তরাষ্ট্রের নম্বর ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সঙ্গে নারী পরিচয়ে মেসেজের মাধ্যমে কথা হতো এবং টাকা নিয়ে তাঁরা যোগাযোগ বন্ধ করে দিতেন।

ময়মনসিংহ জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘নাঈম মণ্ডলের পুরো নাম রবিউল ইসলাম। তিনি ছাত্রদলের সাবেক এক নেতার মাধ্যমে দলে পদ পেয়েছিলেন। আমরা তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।’

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে বলেন, অনলাইন মাধ্যমে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ডিবির একটি দল বিভিন্ন সাইট পর্যবেক্ষণ শুরু করে। একপর্যায়ে ‘মেগাপারসোনাল ডটকম’ নামের একটি ডেটিং সাইটের সন্ধান পাওয়া যায়। সেখানে বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মুঠোফোন নম্বর থেকে পুরুষদের প্রলুব্ধ করা হচ্ছিল। তাঁদের ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হতো। টাকা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে চ্যাট করার সুযোগ দেওয়া হলেও অপর প্রান্তে কোনো নারী থাকতেন না। চক্রের পুরুষ সদস্যরাই নারীর পরিচয়ে কথা বলতেন। এভাবে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

অনলাইন ডেটিংয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় ছাত্রদল নেতাসহ আটক-৭

আপডেট সময় : ০৮:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬