ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন আশরাফুল আলম (হিরো আলম)। আজ রোববার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেন হিরো আলম। নির্বাচনে তার ওপর হামলার ঘটনায় ফলে দেশি-বিদেশি আলোচনার কেন্দ্রবিন্দু হন তিনি। এ ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করে বিরোধী রাজনৈতিক দলগুলো।

হিরো আলম অভিযোগ তুলেছেন, হামলার ঘটনায় সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের বিভিন্ন রাজনীতিবিদ তাকে হেয় করে মন্তব্য করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে বিএনপি নেতাদের সমালোচনা করতে দেখা গেছে হিরো আলমকে।

ভিডিওতে এক প্রশ্নের জবাবে হিরো আলমকে বলতে দেখা যায়, আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। কিন্তু বিষয়টি খুবই দুঃখজনক। গত কয়েকদিন ধরে দেখছি, বিএনপির বড় একজন নেতা রুহুল কবির রিজভী স্যার আমাকে পাগল বলেছেন। তিনি বলেছেন, হিরো আলাম অর্ধপাগল এবং অশিক্ষিত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গ টেনে হিরো আলম বলেন, মির্জা ফখরুল ইসলাস স্যার প্রায়ই বলেন, ‘হিরো আলমের মতো লোকও নির্বাচন করে, তাকেও আওয়ামী লীগ পিটাইছে।’ তার এই কথার মানে হলো হিরো চুনোপুঁটি, তাকে নিয়ে তুচ্ছ করে করে কথা বলা যায়।

ট্যাগস :

অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

আপডেট সময় : ০৩:১৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩