ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইভীর জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০৪২ বার পড়া হয়েছে

আইভীর জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

স্টাফ রিপোর্টারঃ

হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রবিবার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরে তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরবর্তীতে হাইকোর্ট ৫টি মামলায় তাকে জামিন দেন। তবে ওই জামিন আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। এরপর গত ১৮ নভেম্বর আরও ৫টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আইভীর জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

আপডেট সময় : ০৯:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬