ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

আনোয়ারা মহাল খাঁন বাজারের অবৈধ দোকান উচ্ছেদ 

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

আনোয়ারা মহাল খাঁন বাজারের অবৈধ দোকান উচ্ছেদ 

শেখ আবদুল্লাহ :আনোয়ারা প্রতিনিধি :

চট্রগ্রামের আনোয়ারা উপজেলার শাহ মোহছেন আউলিয়া রোড মহাল খাঁন বাজার ও আশেপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

১৫ই জুন মঙ্গলবার বেলা ৩টার সময় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী অভিযানের বিষয়ে বলেন, মহাল খাঁন বাজারে খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

বাজারের সম্পূর্ণ জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে যেন বাজারের জায়গায় কোন অবৈধ স্থাপনা বসতে না পারে।

[irp]

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শাহ হার্ডওয়্যার নামের দোকান ১টি, ভাই ভাই মোটর পার্টস ১টি, চায়ের দোকান ১টি, পানের দোকান ১টি, সিএনজির গ্যারেজ ১টি, মোট ৫টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

বাজারের ব্যবসায়ি আবদুর রহিম সওদাগর বলেন বাজারের সরকারি খাস জায়গাগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের আওতায় নিয়ে আসতে পারলে আনোয়ারা উপজেলার মধ্য মহাল খাঁন বাজার একটি সুন্দর কাঁচা বাজার হবে।

আপডেট সময় : ১২:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১