ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ইউপি সদস্য ও থানা যুবলীগের আহ্বায়ক গ্রুপের সংঘর্ষ ঝুট ব্যবসা নিয়ে।

News Editor
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ইউপি সদস্য ও থানা যুবলীগের আহ্বায়ক গ্রুপের সংঘর্ষ ঝুট ব্যবসা নিয়ে।

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জনের ও বেশি আহত হয়েছে। এ ঘটনায় ১৭টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার ২ মার্চ সকাল ১০টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী বলে, ঝুট ব্যবসা নিয়ে সকালে এই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য থানা যুবলীগের একটি গ্রুপ মোটরসাইকেল নিয়ে যায়।

এ সময় এলাকাবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে এলাকাবাসী মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে যুবলীগের মোটরসাইকেলগুলো ঘিরে ফেলে। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় যুবলীগের প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে এলাকাবাসী।সেখানকার লোকজন বলেন, স্থানীয় ইউপি সদস্য সাদেক ভুইয়া ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা সেখানে অবস্থান এবং তদন্ত করছি পরে সব জানানো হবে।

ট্যাগস :

আশুলিয়ায় ইউপি সদস্য ও থানা যুবলীগের আহ্বায়ক গ্রুপের সংঘর্ষ ঝুট ব্যবসা নিয়ে।

আপডেট সময় : ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১