আশুলিয়ায় হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ১০৫৯ বার পড়া হয়েছে
আশুলিয়ায় হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
আস্থা ডেস্কঃ
ঢাকার আশুলিয়ায় রূপায়ন মাঠ থেকে আতিয়ার রহমান (৫১) নামের এক প্রাইভেটকার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ মার্চ) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার রূপায়ন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতিয়ার রহমান রংপুর সদরের উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, আতিয়ার রহমান মঙ্গলবার (২১ মার্চ) রাঁতে গাড়ি চালানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ বুধবার সকালে স্থানীয় এক ব্যক্তি গরু চড়াতে গেলে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোমেনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পা বাধা অবস্থায় ছিল। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের সময় তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।













