ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অপকর্মে জড়ালে ছাড় নয়, এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রী Logo চার জনকেই রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখাল পুলিশ Logo আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার Logo সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ Logo ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে: ট্রাম্প Logo জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র Logo প্রেমিকার সাথে ৪দিন কক্সবাজার থাকার পর খুন হয় স্কুলছাত্রী তাজমিন Logo ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo ভারতের পরবর্তি প্রধানমন্ত্রী আম্বানি!?: ইলন মাস্ক Logo পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন: ২য় স্ত্রী আটক

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে: ট্রাম্প

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ১০৩২ বার পড়া হয়েছে

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার সঙ্গে ডিজেলের চুক্তি করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর একদিন পর ট্রাম্প বলেছেন, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে। ট্রাম্প মন্তব্য করেন, জেলেনস্কি চুক্তি করতে পারেন না, এ কারণে রাশিয়ার সঙ্গে যুদ্ধও বন্ধ হচ্ছে না।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) তিনি বলেন, “রাশিয়ার তেল শোধনাগারে হামলার অনুমতি দিয়ে জেলেনস্কি বিশ্বের জন্য সমস্যার সৃষ্টি করতে চান। ইউক্রেনের এমন একজন নতুন নেতা প্রয়োজন যিনি চুক্তি করতে পারেন। ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।”

রাশিয়ার তেল শোধনাগারে হামলা না চালাতে জেলেনস্কিকে সতর্ক করে ট্রাম্প আরও বলেন, “আমরা বলেছি, রাশিয়ার সঙ্গে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু তেল শোধনাগারগুলোতে হামলা চালাবেন না। কারণ এর কারণে বৈশ্বিক সমস্যার সৃষ্টি হয়।”

জেলেনস্কি চাইলে অনেক চুক্তি করতে পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তিনি চাইলে অনেক চুক্তি করতে পারতেন। কিন্তু কিছু কারণে তিনি তা করেন না।”

ট্রাম্পের এমন মন্তব্যের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রেভ বলেছেন, ট্রাম্পের এই হস্তক্ষেপ ‘আইকনিক’ এবং ‘ঐতিহাসিক’। ইউক্রেনের আসলে এমন একজন নেতা প্রয়োজন যিনি শান্তির প্রতি নজর দেবেন— যোগ করেন কিরিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি হয়েছে। এর কারণে আগামী ৭ এপ্রিল পর্যন্ত মস্কোর ওপর থেকে ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে: ট্রাম্প

আপডেট সময় : ১১:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬