ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অপকর্মে জড়ালে ছাড় নয়, এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রী Logo চার জনকেই রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখাল পুলিশ Logo আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার Logo সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ Logo ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে: ট্রাম্প Logo জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র Logo প্রেমিকার সাথে ৪দিন কক্সবাজার থাকার পর খুন হয় স্কুলছাত্রী তাজমিন Logo ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo ভারতের পরবর্তি প্রধানমন্ত্রী আম্বানি!?: ইলন মাস্ক Logo পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন: ২য় স্ত্রী আটক

অপকর্মে জড়ালে ছাড় নয়, এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১০২৭ বার পড়া হয়েছে

অপকর্মে জড়ালে ছাড় নয়, এমপিদের কড়া বার্তা, স্থানীয় সরকার নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের নির্দেশ,
দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় সতর্ক থাকার আহ্বান,
বিএনপির সংসদীয় দলের বৈঠকে-প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা কোনো ধরনের অপকর্মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। সে নেতা-কর্মী হোক কিংবা মন্ত্রী-এমপি, অন্যায় করলে সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে।

একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয় ও যোগ্য প্রার্থী বাছাই এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এমপিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রবিবার (১১ অক্টোবর) রাতে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব বিষয়ে দিকনির্দেশনা দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে সরকারের আট মাসের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিবন্ধকতা, নির্বাচনী এলাকার সমস্যা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

প্রায় তিন ঘণ্টার এ বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও সরকারদলীয় সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারদলীয় একাধিক সংসদ সদস্য বক্তৃতা করেন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

অপকর্মে জড়ালে ছাড় নয়, এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬