ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি Logo শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী Logo স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি Logo ভারতের আর্শিবাদে ক্ষমতা দখল করে বসেছিল আওয়ামীলীগ Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা

এক রশিতে দুই যুবকের আত্মহত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ১১০৪ বার পড়া হয়েছে

এক রশিতে দুই যুবকের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধিঃ

একই রশিতে ফাঁস দিয়ে দুই যুবকের আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায়।

আত্মহত্যাকারীরা হলো-জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচবাড়ী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২৩) ও একই উপজেলার খয়েরদির চর গ্রামের হেলাল উদ্দিন শেখ এর ছেলে আদিল শাহ ওরফে জসিম (১৮)। তারা দুজনেই আইস মার্কেট এলাকার মহর আলীর ও ওবায়দুল হক এর বাসায় ভাড়া থেকে স্থানীয় সিলভিয়া ফৌউত নামের জুতা তৈরি কারখানায় চাকরি করতেন।

আজ মঙ্গলবার(১৬ মে) সকালে উপজেলার আইস মার্কেট এলাকায় পরিত্যক্ত বাগান থেকে সকাল সাড়ে সাতটার দিকে ওই দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে মৌচাক ফাঁড়ির পুলিশ। পুলিশের ধারনা গতকাল রাতে যেকোন সময় তারা আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা জানা যায়নি।

মৌচাক ফাঁড়ির পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যা নাকি হত্যা ময়না তদন্তের পর সেটা জানা যাবে। তবে এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এক রশিতে দুই যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৪:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩