শিরোনাম:
এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম
Astha DESK
- আপডেট সময় : ১১:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১০৬৯ বার পড়া হয়েছে
এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম
স্টাফ রিপোর্টারঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশ’র (এসএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম। অপর দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী’কে (পিপিএম, সেবা) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















