ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

কর্ণফুলীতে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

কর্ণফুলীতে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের কর্ণফুলীতে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বখতেয়ারপাড়া ইসমত হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, তৈয়ব আহমদের ছেলে মোহাম্মদ পারভেজ (২৫) ও তৈয়ব আহমদের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫)।

এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন,
নিহত পারভেজের ভাই মোহাম্মদ আরজ (২২) ও মোহাম্মদ সিফাত (১৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মোহাম্মদ মহসিন ও আবু তৈয়ব গংয়ের মধ্যে একটি চলাচলের রাস্তা নিয়ে বিবাদ হয়। পারিবারিক ওই পথ দিয়ে যাতে গাড়ি প্রবেশ করতে না পারে সেজন্য মোহাম্মদ মহসিন গং রাস্তার একাংশ বন্ধ করে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ১০-১২ দিন আগে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা করে। রাস্তার বিবাদকে কেন্দ্র করে বাড়ির কাছেই মহসিন গং মোহাম্মদ পারভেজকে কোপাতে থাকে। এ সময় চিৎকার শুনে তার মা হোসনে আরা এগিয়ে এলে প্রতিপক্ষ তাকেও কুপিয়ে হত্যা করে। পরে লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

কর্ণফুলীতে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:১৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩