শিরোনাম:
কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত-৩
Astha DESK
- আপডেট সময় : ০৩:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১০৮৫ বার পড়া হয়েছে
কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত-৩
আস্থা ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মোঃ জিলানী (৮) বাকি একজনের পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ঢাকামুখি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম-২৭-৮২৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষসহ এক শিশু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।


























