ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

কিশোরগঞ্জে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • / ১১৪০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিশোরগঞ্জের গ্রাম অঞ্চলে যেনো এখনো ঈদের আমেজ কাটেনি। তাইতো ঈদ উপলক্ষে দেশের গ্রামাঞ্চলে সমবেত হয় নানান পেশার মানুষ, পরিনিত হয় মিলনমেলা।

একসঙ্গে আনন্দ, আড্ডায় মেতে ওঠে সব শ্রেণি-পেশার মানুষ। এই ঈদ আনন্দে বাড়তি আমেজ যোগ করতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকায় বিবাহিত বনাম অবিবাহিত এক প্রীতি ফুটবল ম্যাচ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শত শত পুরুষ-মহিলা, ছোট-বড়, আবালবৃদ্ধ মানুষের উপস্থিতিতে এ খেলা পরিণত হয় গ্রামীণ মানুষের মিলনমেলায়।

শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব রশিদাবাদ শালুক পাড়া এলাকার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। বিবাহিত ও অবিবাহিত দুই দলে এই খেলায় ৩-০ গোলে জয়ী হয় বিবাহিত দল৷ এসময় বিবাহিত দলের হয়ে ১ম গোল করেন আফজাল হোসেন, ২য় গোল করেন, অপু ও ৩য় গোলটি করেন শরীফ। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও বিজয়ীদল বিবাহিতদের হাতে পুরস্কার হিসেবে খাশি তুলেদেন রশিদাবাদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়াডের দু’বারের মেম্বার মোঃ জহিরুল ইসলাম জহির।
প্রীতি ফুটবল ম্যাচে সমাজসেবক মোয়াজ্জেম হোসেন টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশিদাবাদ ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়াডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য স্বপ্না আক্তার, ৫ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ মুখলেছুর রহমান, ৪ নং ওয়াডের ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, লতিবাবাদ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়াডের সাবেক ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শফিকুল আলাম, উৎসর্গ জাতীয় স্বেচ্ছাসেবক সমন্বয়ক কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ প্রমুখ।
রেফারি হিসেবে দায়িত্বে থেকে খেলাটি পরিচালনা করেন, মোঃ সাগর।

এই প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজন করেন, শামসুল হুদা শুনু, আব্দুল আলী, সুরুজ মিয়া, নূরুল ইসলাম ও এলাকাবাসী।

ট্যাগস :

কিশোরগঞ্জে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২